বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬

০৪ জুন ২০২৬, ০২:৩৮ এএম

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর ওপর জোর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পিএম

1691

পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের বৈঠক

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এর সঙ্গে ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারসেলো কার্লোস সেসা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার ও বহুমুখী সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে আর্জেন্টিনার সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুসংহত ও গভীর করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।

বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো, কৃষিখাতে প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি এবং ক্রীড়া ক্ষেত্রে পারস্পরিক বিনিময় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে কৃষি ও ক্রীড়া খাতে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীর প্রতি সমর্থন জানানোর জন্য আর্জেন্টিনার প্রতি আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।

পুরো বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়, যেখানে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Link copied!