বুধবার ০৩, জুন ২০২৬

০৩ জুন ২০২৬, ০৮:১৬ পিএম

তুরাগ বাজারে প্রকাশ্যে মাদক বাণিজ্য আতঙ্কে এলাকাবাসী 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পিএম

1702

তুরাগ বাজারে প্রকাশ্যে মাদক বাণিজ্য আতঙ্কে এলাকাবাসী 

তুরাগ বাজারে প্রকাশ্যে মাদক বাণিজ্য আতঙ্কে এলাকাবাসী 

নিজস্ব প্রতিবেদনে।

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার অন্তর্গত ৪৫ নং ওয়ার্ডের পূর্ব আরিচপুর এলাকার তুরাগ বাজারে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বেচাকেনা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, চার বোন ও দুই ভাইকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ চক্র এই অবৈধ কার্যক্রম পরিচালনা করছে।

অভিযোগ অনুযায়ী, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত সরকারবাড়ি খ্রিস্টান স্কুল সংলগ্ন এলাকা, আমেরিকার সোহাগের বাড়ি, লাইলির বাড়ি এবং তুরাগ বাজারের বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বেচাকেনা চলছে। এছাড়াও এসব স্থানে অবৈধ অস্ত্রের মহড়া দেওয়ার অভিযোগও রয়েছে।

 

স্থানীয়দের অভিযোগ, নূরে আলম, দিপু, নুরুজ্জামান, আকাশ আলমসহ কয়েকজন ব্যক্তি বিভিন্ন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তার করছে। তাদের সঙ্গে যুক্ত রয়েছেন রহিমা, নাসিমা, দীপা, তাসলিমা, শিউলি, সাইদ আলী ও তার স্ত্রী শান্তাসহ আরও কয়েকজন। তারা মাদক বাণিজ্য নিয়ন্ত্রণের পাশাপাশি এলাকায় ভীতি সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে।

 

এলাকাবাসী জানান, লাইলির বাড়ির সামনে, সাগরের চায়ের দোকান, সরকারবাড়ি খ্রিস্টান স্কুল এলাকা এবং তুরাগ বাজারে প্রতিদিনই সন্দেহজনক ব্যক্তিদের আনাগোনা দেখা যায়। অভিযোগ রয়েছে, এসব স্থানে নারীদের মাধ্যমেও মাদক বেচাকেনা পরিচালিত হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, কেউ প্রতিবাদ করলে তাদের উপর হামলা, মারধর, লুটপাট ও ভাঙচুর চালানো হয়। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানায় একাধিক অভিযোগ দায়ের করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও দাবি করেন স্থানীয়রা।এদিকে, অভিযুক্তদের মধ্যে কয়েকজন পলাতক থাকলেও তাদের সহযোগীরা এখনও সক্রিয় রয়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে পুরো এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।

 

এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা বা সহিংসতা ঘটতে পারে। তারা অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন।

Link copied!