বুধবার ০৩, জুন ২০২৬

০৩ জুন ২০২৬, ০৬:৩৮ পিএম

বৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে মাঠে গাজীপুর সিটি কর্পোরেশন।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১০:১২ পিএম

1700

বৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে মাঠে গাজীপুর সিটি কর্পোরেশন।

বৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে মাঠে গাজীপুর সিটি কর্পোরেশন।

টুটুল তালুকদার, গাজীপুর :

টানা বৃষ্টিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কুনিয়া, গাজীপুরা, ছয়দানা ও বাইপাস এলাকায় পানি জমে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন।

জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন এবং ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে সংশ্লিষ্ট এলাকায় জরুরি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ড্রেন খননের কাজ চলছে।

নগরবাসীর দুর্ভোগ কমাতে গাজীপুর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা এবং উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) আমজাদ হোসেনের নেতৃত্বে মাঠপর্যায়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, মহাসড়ক সংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যাতে যান চলাচল স্বাভাবিক থাকে এবং জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ না বাড়ে, সে লক্ষ্যেই দ্রুততম সময়ে ড্রেন পরিষ্কার ও পানি অপসারণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

Link copied!