প্রকাশিত: ১৪ মে ২০২৬, ১২:২৮ এএম
1692
০৪ জুন ২০২৬, ০২:৫৮ এএম
গার্মেন্টস শ্রমিক ভাই-বোনদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট-
গার্মেন্টস শ্রমিক ভাই-বোনদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট !
আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঈদুল আযহা উপলক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় গার্মেন্টস শ্রমিকদের ঈদের ছুটি, বেতন, বোনাস ও শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
আলোচনার মূল বিষয়সমূহঃ
গার্মেন্টস কারখানাগুলো একসাথে নয়, পর্যায়ক্রমে ৩ ধাপে ছুটি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, যাতে মহাসড়কে অতিরিক্ত চাপ ও দুর্ভোগ কমানো যায়।
সকল শ্রমিকের ঈদের বেতন, বোনাস ও বকেয়া পাওনা সময়মতো পরিশোধ নিশ্চিত করতে মালিকপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
শিল্পাঞ্চলগুলোতে বিশেষ করে আশুলিয়া, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জ এলাকায় আইনশৃঙ্খলা জোরদার এবং সার্বক্ষণিক নজরদারির সিদ্ধান্ত হয়েছে।
ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে মহাসড়ক, বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ পয়েন্টে মনিটরিং জোরদার করা হবে।
এখনো গার্মেন্টসের নির্দিষ্ট ছুটির তারিখ ও কতদিন ছুটি থাকবে—এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসেনি। তাই কোনো গুজবে কান না দিয়ে অফিসিয়াল নির্দেশনার জন্য অপেক্ষা করুন।
শ্রমিকের ন্যায্য অধিকার, সময়মতো বেতন-বোনাস এবং নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত হোক, এটাই আমাদের প্রত্যাশা।
শ্রমিকদের আইনগত পরামর্শ সহযোগিতা অথবা ঈদ ছুটি ও বেতন-বোনাস সংক্রান্ত কোনো জটিলতা থাকলে সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে -
যোগাযোগ- ০১৯৭৫-৪৯৩৮৫৮