শুক্রবার ১২, জুন ২০২৬

১২ জুন ২০২৬, ১০:১৯ এএম

বগুড়ায় মোটেলে সাবেক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক। ​

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০১:১০ এএম

1704

বগুড়ায় মোটেলে সাবেক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক।

বগুড়ায় মোটেলে সাবেক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক।

​বগুড়া প্রতিনিধি:

বগুড়া শহরের চারমাথা এলাকার একটি আবাসিক মোটেল থেকে বিপুল চন্দ্র পাল (৪৭) নামের এক পরিবহন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিপুল বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং শাহ ফতেহ আলী পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মুর্শেদা নামের এক নারীকে হেফাজতে নিয়েছে পুলিশ।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৫ জুন) রাতে বিপুল চন্দ্র পাল দিনাজপুর জেলার পীরগঞ্জ এলাকার বাসিন্দা মুর্শেদাকে সাথে নিয়ে চারমাথা এলাকার ‘সেঞ্চুরি মোটেলে’ ওঠেন। তারা মোটেলের ৬১০ নম্বর কক্ষটি ভাড়া নেন।

​শনিবার (৬ জুন) কক্ষের ভেতর বিপুলের শারীরিক অবস্থার অবনতি হলে একপর্যায়ে তার মৃত্যু হয়। ঘটনার পর কক্ষ থেকে ওই নারী চলে যাওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে মোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষ থেকে বিপুল চন্দ্র পালের মরদেহ উদ্ধার করে।

​পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছিল,অতিরিক্ত মাত্রায় কোনো উত্তেজক বা মাদকদ্রব্য সেবনের কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন এলে নিশ্চিত হওয়া যাবে।

​ঘটনার পর পরই অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত ওই নারীকে বগুড়া সদর থানা হেফাজতে নেওয়া হয়েছে।

​এদিকে স্থানীয়দের অভিযোগ, ওই আবাসিক মোটেলে দীর্ঘদিন ধরে বিভিন্ন অসামাজিক ও অনৈতিক কার্যক্রম চলে আসছে। প্রভাবশালী এক শ্রমিক নেতার মালিকানাধীন হওয়ায় মোটেলটিতে নানা অপকর্ম হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।

​ঘটনাটি ধামাচাপা দিতে এবং মোটেলের সুনাম রক্ষার্থে একটি মহল মোটা অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে বিষয়টি ভিন্ন খাতে মোড় নেওয়ার চেষ্টা চালাচ্ছে বলেও গুঞ্জন উঠেছে। তবে পুলিশ প্রশাসন জানিয়েছে, আইন অনুযায়ী বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।

Link copied!